//////

জৈন্তাপুরে সড়ক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

5 mins read
Oplus_131072

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট-তামাবিল মহা সড়কের উমনপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১জন মোটর সাইকেল আরোহী নিহত হন।

সোমবার (২৭শে জানুয়ারি) রাত অনুমান সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের উমনপুর নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমান উরফে মরা ড্রাইভারের ছেলে দুলাল আহমেদ(৪৫)।

স্থানীয়রা জানান, সোমবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে মটরসাইকেল যোগে হরিপুর হতে চিকনাগুল যাওয়ার পথে উমনপুর ট্রানিং এলাকায় দূর্ঘটনার কবলে পড়েন। তবে কিসের সাথে দূর্ঘটনাটি ঘটেছে তার কারন জানা যায়নি।

এদিকে দুলাল আহমেদ কে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন।

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version