////////

জৈন্তাপুরে ১৪ জন রোহিঙ্গা সহ ৩১ জনকে পুশইন করেছে বিএসএফ

11 mins read

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্তে বিএসএফ ১৪ জন রোহিঙ্গা নাগরিক সহ ৩১ জনকে পুশইন করেছে।
২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর উপজেলার লালাখাল বাগছড়া এলাকা দিয়ে ১৪জন রোগিঙ্গা নাগারিক ২৭ জুন শুক্রবার ভোর সাড়ে ৬টা উপজেলার কেন্দ্রী গ্রাম দিয়ে ১৭ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করে বিএসএফ।

১৯ বিজিবি সূত্রে জানা যায়, ভারতের জালিয়াখলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন ১৩০১ নং আন্তজার্তীক সীমান্ত পিলার হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে পুশইনকৃত অবস্থায় ১৪ জন রোহিঙ্গা নাগরিককে পাওয়া যায়। বিজিবি তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) বলে নিশ্চিত করে ১৯ বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে ৪জন পুরুষ, ৪ জন মহিলা, ৬জন ছেলে শিশু রয়েছে। গত ৫/৬ বছর পূর্বে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প হতে তারা পালিয়ে ভারতে গিয়েছিলো।


অপরদিকে ২৭ জুন শুক্রবার ভোর সাড়ে ৬টায় উপজেলার কেন্দ্রী সীমান্তের ১২৮২ এর ৮নং সাব পিলার এলাকা দিয়ে আরও ১৭ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করে বিএসএফ। ৪৮ বিজিবির মিনাটিলা বিওপির টহল টিম তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ী কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত করে ৪৮বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, শুক্রবার ৪৮ বিজিবির মিনাটিলা বিওপির টহলদল বাংলাদেশের ২শথ গজ অভ্যান্তরে হতে ১৭ জন নাগরিককে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ১৭জনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।
১৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, আটককৃত ১৪ জন রোহিঙ্গাকে নাম, পরিচয় বিস্তারিত তথ্যাদি সংগ্রহ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ১৪ জনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version