
প্রতিদিন ডেস্ক :: সিলেটের জৈন্তাপুরে ৪৭ বোতল ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অন্তর্ভুক্ত জৈন্তাপুর বিওপি ক্যাম্পের সদস্যরা। আটক হওয়া ওই ব্যাক্তির নাম মো জয়দুল হোসেন। সে নগরীর শাহপরান এলাকার আনোয়ার হোসেনের পুত্র।
রবিবার (২৭শে অক্টোবর) ১৯ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল সাড়ে আটটায় জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা চাঙ্গিল নামক স্হানে মাদক বিরোধী অভিযান পরিচালিত করে। এ সময় তামাবিল মহাসড়কে চাঙ্গিল পয়েন্টে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করে বিজিবি।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন্নবী পিএসসি বিদেশি মদ সহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত পন্য ও বহনকাজে নিয়োজিত সিএনজির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৭০ হাজার টাকা সমপরিমাণ। তিনি বলেন আসামী সহ আটককৃত সিএনজি ও বিদেশি মদ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, সীমান্তে সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতা সহ মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।এরই অংশ হিসেবে অভিযান পরিচালিত করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে।


