///

জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

6 mins read

হংকং সরকারের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন কারিগরি সহযোগিতায় ও এফআইভিডিবির ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব রাজ মহিবুবুল আম্বিয়া চৌধুরী মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১২৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার ১৫ই নভেম্বর সকাল ১১টায় স্কুলের ক্লাসরুমে এফআইভিডিবির সিনিয়র কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্সকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, সেভ দা চিলড্রেন এর ফোকাল পারসন রিক্তা দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, এফআইভিডিবি আবু বকর, মামুন হোসেন, আনোয়ার হোসেন ও বিউটি আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার বলেন শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। ভালো রেজাল্টের তাগিদ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version