

দীর্ঘদিন পর সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ৬টি ইউনিয়ন কমিটি গঠন করা হবে। কেন্দ্রের নিদের্শনায় মাঠ পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানাযায়। তবে উপজেলা আওয়ামীলীগের অন্যান্য সহযোগী অঙ্গসংগঠন গুলোর কার্যক্রম নেই বললেও চলে।
দীর্ঘদিন পর জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ কেন্দ্রের নির্দেশে মাঠ পর্যায়ে গতিশীলতা ফিরে আনতে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন কার্যক্রম শুরু করে। উপজেলার ৭২টি ওয়ার্ড কমিটি গঠন প্রায় শেষ হলেও চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ওয়ার্ড কমিটি অনুমোদনের পর ৬টি ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এছাড়া আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের কমিটি শক্তিশালী করতে সংশ্লিষ্ট জেলা কমিটির দায়িত্বশীলদের বলা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ বলেন, আওয়ামীলীগকে পূর্ণগঠন করা হলেও সহযোগী অঙ্গসংগঠন গুলোর নতুন কমিটি করা একান্ত প্রয়োজন। নতুবা নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন গুলোর কমিটি নাই বললেও চলে। যেগুলোর কমিটি রয়েছে তাদের কার্যক্রম গতিশীল না থাকায় নতুন কমিটি করা প্রয়োজন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামীলীগকে শক্তিশালী করতে সহযোগী সংগঠন গুলোর নতুন কমিটি গঠন ছাড়া বিকল্প কিছুই নাই।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দিন বলেন, উপজেলা যুবলীগ ৬টি ইউনিয়নের মধ্যে ৩টি কমিটি সম্পন্ন হয়েছে। বাকী ৩টি ইউনিয়নের কমিটি গঠন প্রক্রিয়াধীন। ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন হলে উপজেলা যুবলীগের সম্মেলন ঘোষনা করা হবে।
সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আমিন আহমদ বলেন, কেন্দ্রের নির্দেশে দীর্ঘদিন পর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু অন্যান্য সহযোগী সংগঠনের কার্যক্রম নেই। দীর্ঘদিন হতে উপজেলা ছাত্রলীগের কমিটি নেই। যুবলীগের আহবায়ক কমিটি থাকলে পূর্ণাঙ্গ কমিটি নেই। সেচ্ছাসেবক লীগের কমিটি থাকলেও পূর্নাঙ্গ নেই। অন্যান্য সহযোগী সংগঠনের ক্ষেত্রেও একই অবস্থা। আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে সকল সহযোগী সংগঠনের নতুন ভাবে কমিটি করা হলে উপজেলা আওয়ামীলীগ গতিশীল হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ বলেন, ইতোমধ্যে উপজেলা আওয়ামীলীগের সকল ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। দ্রুত ৬টি ইউনিয়ন কমিটি গঠন করা হবে। আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠন গুলোকে নতুন রুপে সাজোতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতৃবৃন্দকে কার্যকর উদ্যোগ গ্রহনের বলা হয়েছে।


