//

জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত

7 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত।

শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় কার্যকরি কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এখলাছুর রহমান, ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, এডভোকেট আলতাফুর রহমান, মো. আলা উদ্দিন, এটিএম বদরুল ইসলাম, হাসিনুল হক হুসনু, মো. আব্দুর রহমান, মো. ইয়াহিয়া, হানিফ মোহাম্মদ, সিরাজুল ইসলাম, সহ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ৬টি ইউনিয়ন আওয়ামীলীগের নতুন গঠিত কমিটি নিয়ে আলোচনা করেন। উপজেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। দ্রæত সময়ের মধ্যে আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের কমিটি গঠন এবং ইউনিয়ন আওয়ামীলীগের গঠিত কমিটি গুলো অনুমোদন পূর্বক দলকে শক্তিশালী করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version