//

জৈন্তাপুর গুয়াবাড়ি’তে উপজেলা প্রশাসনের অভিযান

5 mins read

শুক্রবার (৩ রা মার্চ) সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপা মনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে গুয়াবাড়ি মুজিব বর্ষের আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

এলাকার জনসাধারণ-কে সাথে নিয়ে অন্তত ৩ ঘন্টা ব্যাপী গুয়াবাড়ীর বিভিন্ন এলাকা পরিদর্শন কালে অবৈধ ভাবে সরকারী খাস ভূমির সমতল ও পাহাড়ের বিভিন্ন অংশে গর্ত করে পাথর উত্তোলন ও মজুদ কাজে জড়িত থাকার অভিযোগে কতিপয় ব্যক্তিদের চিহৃিত করা হয়েছে।

এসময় কিছু পাথর জব্ধ করা হয় এবং ৩ দিনের মধ্যে গর্ত ভরাট করার নিদের্শ প্রদান করা হয়েছে। অন্যতায় চিহৃিত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মতি মামলা দায়ের করা হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপা মনি দেবী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version