////

জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ডিআই পিকআপ সহ ৩০ বস্তা চিনি সহ পুলিশের হাতে আটক ১

5 mins read

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান পরিচালনা করে ভারতীয় ৩০ বস্তা চিনি সহ ১টি ডিআই ট্রাক সহ ১জন কে গ্রেফতার করে থানা পুলিশ ৷

পুলিশ সূত্রে জানায়, বুধবার (১৪ জুন) সকাল সাড়ে আটটায় জৈন্তাপুর মডেল থানা পুলিশে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর ইউনিয়নের শ্রীপুর চা বাগান এলাকার সিলেট তামাবিল মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের রহমত উল্লার ছেলে ইলিয়াছ আহমদ সবুজ (২০) চোরাচালানের মাধ্যমে ভারতীয় ৩০ বস্তা চিনি এবং চিনি বহনকারী ১টি ডিআই পিকআপ গাড়ি আটক করেন। এসময় পুলিশের অভিযান লক্ষ করে অন্যান্য চোরাকারবারীরা পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়ল বলেন, গোপন সংবাদে ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৩০ বস্তা চিনি সহ ডিআই পিকআপ আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version