///

জৈন্তাপুর পিঠা উৎসবে আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে — প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি৷

11 mins read

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আবহমান বাংলার সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশে একটি মেধাবী জাতি গঠনে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ জ্ঞান অর্জন আইসিটি শিক্ষা চালু করেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ভবন নিমার্ণ করে শিক্ষার সহায়ক পরিবেশ তৈরী করে দেওয়া হয়েছে। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আবহমান গ্রাম বাংলার সাহিত্য সংস্কৃতি চর্চা এবং ঐতিহ্য লালনে এগিয়ে আসতে হবে।

শনিবার (৪ মার্চ) সকালে জৈন্তাপুর ইমরান আহমদ সরকারী মহিলা কলেজ-এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আইসিটি ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জৈন্তাপুর ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক সরদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসার ডক্টর নাসরিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) ওমর ফারুক, শিক্ষা অধিদপ্তরে নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের সহকারী অধ্যাপক ডক্টর রাজিয়া সুলতানা, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, গোয়াইনঘাট পূর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিলেট কৃষি বিদ্যালয় অধ্যাপক ময়মুনা রনক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version