

জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ চিকিৎসার জন্য তার স্ত্রী-কে নিয়ে ১২ মার্চ রোববার সকালে তিনি ভারতের কলকাতায় যাচ্ছেন।
ভারতের কলকাতার ঠাকুরপুকুর সূর্যগুপ্তা ক্যান্সর রির্সাস সেন্টারে স্ত্রীর চিকিৎসার কাজে যাওয়ার প্রাক্কালে শনিবার ১১ই মার্চ রাতে জৈন্তাপুর প্রেসক্লাবে তাহার স্ত্রী’র সুস্থ্যতা ও নিরাপদ যাত্রা কামনা করা হয়।
জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম বলেন, আমরা সবাই দোয়া করি আমাদের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ ভারতে তার স্ত্রী’র চিকিৎসা শেষ করে তিনি সুস্থ্যমত আবারও আমাদের মাঝে স্ব-স্ত্রীকে নিয়ে ফিরে আসেবন।

এদিকে সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ তিনি তার স্ত্রী’র সুস্থ্যতার জন্য জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ উপজেলার সর্বস্থরের জনগণের নিকট দোয়া চেয়েছেন।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সংবাদকর্মী মো. ইউসুফুর রহমান, সাইফুল ইসলাম বাবু ও মো. সাজ উদ্দিন সাজু।


