///

জৈন্তাপুর বাজারের যানজট মুক্ত করতে বিকল্প রাস্তা নির্মাণ লক্ষ্যে জায়গা পরিদর্শন

5 mins read

উপজেলা সদরের রাস্তাঘাটের যানজট মুক্ত এবং স্থায়ী ভাবে যানজট নিরসনের লক্ষে জৈন্তাপুর বাস-ষ্টেশন’র থানা সংলগ্ন উত্তর অংশ মাস্তিংহাটি মহল্লা দিয়ে ঐতিহাসিক রাজবাড়ি খেলার মাঠ হয়ে হাসপাতাল পর্যন্ত বিকল্প রাস্তা নিমার্ণ কাজ চলিত অর্থ বছরে বাস্তবায়ন করা হচ্ছে। বাস-ষ্টেশন থেকে উপজেলা কমপ্লেক্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে সংস্কার কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মাস্তিংহাটি মহল্লার রাস্তার স্থান ও হাসপাতালের সম্মুখ অংশ সংস্কার কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. সালাউদ্দিন মিয়া, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, বিশিষ্ট ব্যবসায়ী ফটিক চন্দ্র দে, ব্যবসায়ী কবির আহমদ ও যুবলীগ নেতা সুভাস দাস বাবলু ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version