///

জৈন্তাপুর হতে ৩টি চোরাই মোটর সাইকেল সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব

5 mins read

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন এলাকা থেকে ০৩ টি চোরাই মোটর সাইকেল সহ মোটর সাইকেল চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল গত ০৭ মার্চ ২০২৩ ইং তারিখ রাতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজারের উত্তর পাশে অভিযান পরিচালনা করে ০৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার পূর্বক মোটর সাইকেল চোর চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- সিলেট জেলার জৈন্তাপুর থানার নিজপাট ইউপিস্থ ডৌডিক এলাকার বাসিন্দা আব্দুুল জব্বার এর পুত্র জাকির হোসেন (২১) ও জাহেদ হোসেন (১৯) এবং একই থানার দরবস্ত ইউপির চাল্লাইন এলাকার বাসিন্দা তাহির আলীর পুত্র আবুল কালাম (২০)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version