//

ঢাকার ৪ ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ

6 mins read

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়েছে। এ সময় চারটি ফ্লাইট বন্দরে অবতরণ করতে পারেনি। দীর্ঘক্ষণ চেষ্টার পর একটি চট্টগ্রাম ও তিনটি ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কুয়াশা কমে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় ফ্লাইট উঠানামা শুরু হয়।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে সৌদি আরবের রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের সাড়ে ৭টার ফ্লাইটটি প্রায় আড়াই ঘণ্টা আকাশে চক্কর মেরে সোয়া ১০টায় অবতরণ করে। এ ছাড়া সকালের ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহা ও শারজাহ থেকে ঢাকাগামী দুটি ফ্লাইট এবং আবুধাবি থেকে ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবতরণে ব্যর্থ হওয়ায় সেগুলোকে কলকাতা বিমানবন্দরে পাঠানো হয়। পরে ফ্লাইটগুলো সেখানে নিরাপদে অবতরণ করে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version