/

তামান্না আক্তার হেনা’র কৃতজ্ঞতা প্রকাশ

8 mins read

সিলেট জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত সদস্য তামান্না আক্তার হেনা নিজ ফেইসবুক একাউন্টে এক বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিয়,জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ উপজেলা ও ২নং লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়ন,৫ নং বড় চতুল ইউনিয়ন কানাইঘাট উপজেলার এবং খাদিম পাড়া ইউনিয়ন সদর উপজেলার সম্মানিত জনপ্রতিনিধি ও জনসাধারণ বৃন্দ আমার সালাম /আদাব ও শুভেচ্ছা গ্রহন করবেন।

আমার নির্বাচন কালীন সময়ে আমি আপনাদের কাছ থেকে অজস্র ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি যা ভুলবার নয়,অনেকেই আমার জন্য নিরলস ভাবে কাজ করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের পাশে থেকে আজীবন কাজ করে যাবো ইনশাআল্লাহ।কাজ করার জন্য জনপ্রতিনিধি হওয়াটাও একমাত্র পথ নয়,সদিচ্ছা থাকলে যেকোনো ভাবেই জনগণের পাশে থেকে কাজ করা যায়।আর আমি সেই সদিচ্ছাকে মনের মধ্যে লালন করি। মহান আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক,আমিন।

উল্লেখ্যঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে দোয়াত কলম প্রতিক নিয়ে তামান্না আক্তার হেনা বিজয়ী হয়েছেন।

০৯ নং ওয়ার্ড থেকে (জৈন্তাপুর) ৫৪ ভোট, ১০ নং ওয়ার্ড থেকে (গোয়াইনঘাট) ৪৪ ভোট ও ১১ নং ওয়ার্ড থেকে (কোম্পানীগঞ্জ)-৮৮ ভোট পান তিনি। ৩ টি ওয়ার্ডে তার প্রাপ্ত মোট ভোট ১৮৬।

তার নিকটম প্রতিদ্বন্ধি মোছাঃ রাহিমা বেগম চাম্পা হরিণ প্রতিক নিয়ে পেয়েছেন ৭৮ ভোট।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version