////////

তামাবিল ইমিগ্রেশন দিয়ে আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের মৃ’ত দে’হ হ’স্তা’ন্ত’র

10 mins read

তামাবিল ইমিগ্রেশন দিয়ে আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের মৃ’ত দে’হ হ’স্তা’ন্ত’র

ভারতের গুয়াহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল (৫২)।

৯ ডিসেম্বর সোমবার রাত ৮টায় সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ নাজিব ইসমাইল রাসেলের মৃ’ত দেহ হস্তান্তর করে।

ইমিগ্রেশ পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলায় আম্পায়ারিংয়ের জন্য গিয়েছিলেন নাজিব ইসমাইল রাসেল। ওই দিন তিনি সেখানকার একটি হোটেলে থাকেন। খেলার আগে আয়োজকেরা তাঁর হোটেলে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙ্গে তাঁর নিথর দেহ পড়ে আছে দেখতে পান। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে নাজিব ইসমাইল মারা গেছেন।

লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮ টার দিকে আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের মরদেহটি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

এ সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) শামীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য: নাজিব ইসমাইল রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার। প্রতি মাসেই বিভিন্ন দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করতেন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version