/////

তাহিরপুরে অল্পের জন্যে ৬ কলেজ ছাত্রীর জীবন রক্ষা পেল

7 mins read

সুনামগঞ্জের ‘তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’ ছাদের পলেস্তারা হঠাৎ খসে ৬ কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা হলো অত্র স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেণীর ছাত্রী সুমিত্রা রায়, সাকি রায়, ১০ম শ্রেনীর ছাত্রী আহমদ মোয়াল্লেমা, ৮ম শ্রেনীর ছাত্রী পর্ণা মৈত্র, জেবিন রাহাত, অনন্যা দে। পরে আহত শিক্ষার্থীদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

গগরবিবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের পুরাতন একটি বিল্ডিংয়ের ভবনের নিচতলায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, ছাত্রীরা মাথায় পলেস্তারা পরে আঘাত পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার বলেন, শ্রেণিকক্ষে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময় ছাদের পলেস্তারা খসে ৬জন শিক্ষার্থী আহত হয়। প্রায় ত্রিশ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল। ভবনের ছাদ দিয়ে পানি পড়ায় ছাদের পলেস্তারা ডেমেজ হয়ে গেছে। ভবনটি সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। জরাজীর্ণ কক্ষে পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভবনটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version