/////

তাহিরপুরে নিখোঁজ রাজমিস্ত্রীর লাশ ডুবন্ত অবস্থায় উদ্ধার

8 mins read

তাহিরপুরে পর্যটকবাহী নৌকার কারেন্টের তারে শক খেয়ে ছিটকে পড়ে নদীতে ডুবে নিখোঁজ রাজমিস্ত্রী লাশ প্রায় সাড়ে ৪ ঘন্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। নিহিত রাজমিস্ত্রী নাম জানে আলম জান্টু (৩৫)। তিনি তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। শনিবার দুপুরে সদর বাজার সংলগ্ন বৌলাই নদীতে পর্যটকবাহী চলন্ত নৌকা থেকে বিদ্যুতের তারে শক খেয়ে ছিটকে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হোন তিনি ।

জানা যায়, শনিবার সকালে রাজমিস্ত্রী জান্টু নতুন একটি পর্যটকবাহী নৌকার ওয়াশরুম মেরামত করতে আসেন। নৌকাটি তাহিরপুর বাজার ঘাট থেকে ছেড়ে নৌকার মালিক পার্শবর্তী রতনশ্রী গ্রামের ইয়াজুল হকের বাড়ি ঘাটে যাওয়ার সময় নৌকার উপরে দাড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ বৌলাই নদীর উপরে থাকা বিদ্যুতের ১১কেবি এক্সেস এসটি লাইনে শক খেয়ে সঙ্গে সঙ্গে পানিতে পড়ে যান তিনি। পরে নৌকা ঘুরে আসলেও তাকে সন্ধান পাওয়া যাচ্ছিল না। সংবাদ পেয়ে পুলিশ, এলাকাবাসী এ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুজির পর প্রায় সাড়ে ৪ ঘন্টার পর বৌলাই নদী থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। তার অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, নিখোঁজ রাজমিস্ত্রীর লাশ ডুবন্ত অবস্থায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরির দল উদ্ধার করেছে। নিহত রাজমিস্ত্রীর লাশ ময়নাতদন্ত শেষে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version