///

তাহিরপুরে পুলিশের হাতে ৯ জুয়ারী গ্রেফতার

7 mins read

তাহিরপুরে জুয়া খেলার সামগ্রীসহ ৯জুয়ারীকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের মৃত উম্বর আলীর ছেলে আবুল কালাম, ছাত্তারের ছেলে আব্দুর রশিদ, উমর আলীর ছেলে আবুল কাশেম, খালেক মিয়ার ছেলে আকাশ মিয়া, মৃত মন্তাজ আলীর ছেলে সাঞ্জব আলী, পাশ্ববর্তী বড়দল পুরান হাটির মোস্তফার ছেলে লায়েছ মিয়া, বদরপুর গ্রামের মৃত সামাদের ছেলে সাইফুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম, ইউনুসপুর গ্রামের আক্কেল আলীর ছেলে মানিক মিয়া।

পুলিশের মিডিয়া সেল জানায়, শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই শাহাদাত হোসাইন ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুকুরকান্দি গ্রামেন আবুল কালামের দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী সহ ৯জুয়ারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৯২টি তাস, ২ হাজার ৭৪ টাকা এবং ১টি হলুদ রঙয়ের কাপড়ের ব্যানার জব্দ করে পুলিশ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। আসামীদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version