/////

তাহিরপুরে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

9 mins read

তাহিরপুরে ‘যাদুকাটা নদীর’ পাড় কেটে এবং ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রাম প্রাঙ্গনে সাধারণ শ্রমিক ও ঘাগটিয়া গ্রামবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাজ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, মাও আবু সাঈদ, আস্তারুল হক, রানু মেম্বার, নাছির উদ্দীন, হেফাজুল ইসলাম, সাদিকুল প্রমুখ।

বক্তারা প্রতিবাদ সমাবেশে বলেন, বেশ কিছুদিন ধরে রাতের আধারে ঘাগটিয়া, বড়টেক সহ নদীর বিভিন্ন পাড় কেটে এবং ড্রেজার মেসিন দিয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করছে বালু খেকো চক্ররা। এভাবে বালু উত্তোলন না করার জন্য বার বার অনুরোধ করা হলেও তারা মানছেন না, বরং উল্টো তাদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন গ্রামবাসী ও সাধারণ শ্রমিকরা। নদীর পাড় থেকে এ ভাবে বালু উত্তোলন করলে অচিরেই পাহাড়ি ঢলে নদীর পাড়ের বাড়ি ঘর বিলিন হওয়ার আশংকা করছেন গ্রামবাসী। বক্তারা এসব তান্ডব বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।

বিক্ষোভ মিছিল শেষে নদী থেকে একটি ড্রেজার মেশিন আটক করে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশের কাছে হস্তার করে গ্রামবাসী ও শ্রমিকরা।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, বলেন ঘাগটিয়া গ্রামবাসী ও শ্রমিকরা স্হানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে একটি ড্রজার মেশিন আটক করে পুলিশের কাছে দিয়েছে। আটককৃত ড্রেজার মেশিনটি এখন থানায় নিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version