///

তাহিরপুরে ভয়াবহ অগ্নুকান্ডে গরু সহ বসত ঘর পুড়ে ছাই

12 mins read

সুনামগঞ্জের তাহিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে এক কাপড় ব্যবসায়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গরু, থান কাপড়, সেলাই মেশিন, হাস, মুরগী সহ ঘরে থাকা আসবাবপত্র মহুত্বের মধ্যে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১০ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে দুলাল মিয়ার বসত ঘরের অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। আগুনের সূত্রপাত তাৎক্ষণিক যানা যায়নি।

ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, বৃহস্পতিবার রাতের খাবারের পর তার স্ত্রী বাড়ির সামনের রাস্তার পাশে দোকান ঘরে ঘুমাতে যান। আর তিনি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে হঠাৎ তার পরনের লুঙ্গিতে আগুন লাগলে তিনি সজাগ হন। পরে তিনি তাৎক্ষণিক পড়নের লুঙ্গি খুলে তিন ছেলে ও মেয়েকে ঘর থেকে বাহিরে বের করেন। তিনি ছেলে মেয়েক উদ্ধার করতে পারলেও গোয়াল ঘরে রাখা একটি গরু, দোকানের থান কাপড়, হাস-মুরগি উদ্ধার করতে পারেননি। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এবং প্রায় দুই ঘন্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রে নেয়।

ইউপি সদস্য নুরুল হক বলেন, তাৎক্ষণিক দুলাল মিয়ার ঘুম ভাঙ্গায় তার তিন ছেলে মেয়েকে বাঁচাতে পেরেছে। অগ্নিকান্ডের ঘটনায় তার প্রায় ৭০হাজার টাকার একটি গরু, লাখ টাকার থান কাপড়, একটি সেলাই মেশিন, ২২টি রাঁজাহাস, ৮টি মুরগি, ছেলে-মেয়ের বই-পত্র সহ বসত ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

সংবাদ পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান ও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী।

তাহিরপুর উপজেলা নির্বাহীকর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, আগুনে পরিবারটির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক শীত নিবারনের জন্য কম্বল দেওয়া হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্তিক সহযোগিতা এবং ছেলে ও মেয়ের স্কুলের বই সহ যাবতীয় শিক্ষা সামগ্রী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version