
সুনামগঞ্জের তাহিরপুরে হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কিশোর মারা গেছে। নিহত কিশোর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের হাসেম আলীর ছেলে রমজান মিয়া(১৬)।
রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গোলাঘাট হাওড়ে ধান কাটতে গেলে এ ঘটনা ঘটে।
এ সময় রমজান মিয়ার সাথে থাকা মুকিদ মিয়া (২৫) আহত হন। আহত মুকিদকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাওড়ে ধান কাটতে গিয়ে রমজান নামে এক কিশোরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।


