

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার বিকালে তাহিরপুর উপজেলাবাসীর ব্যানারে তাহিরপুর সদরের পর্ব বাজারে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পুরকায়স্থ, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের পদোন্নতিতে পরবর্তী কর্মস্থল সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।


