///

তাহিরপুর সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাই কয়লা জব্দ, গ্রেপ্তার ২

9 mins read

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই কয়লা সহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী জঙ্গল বাড়ি গ্রামের হারিস মিয়ার ছেলে আবুবক্কর (৩২) ও একই গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মহর উদ্দিন (৫২)।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনজনকে পলাতক আসামি দেখিয়ে মোট ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় পলাতক আসামিরা হলেন, জঙ্গল বাড়ি গ্রামের মৃত সাত্তারের ছেলে আইনাল হক ওরফে আইনুল মড়ল, মৃত তোতা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও আব্দুল হেকিমের ছেলে হযরত আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জঙ্গল বাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই কয়লা এপারে নিয়ে আসছে চোরাচালানিরা। পরে পুলিশ জঙ্গল বাড়ি গ্রামে অভিযান চালিয়ে ১২১ বস্তা কয়লা সহ দুইজন কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতিটের পেয়ে পালিয়ে যায় আইনাল হক, সাইফুল ইসলাম ও হযরত আলী।

চাঁরাগাওঁ শুল্ক ষ্টেশনের কয়লা ব্যবসায়িরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জঙ্গল বাড়ি দিয়ে চোরাই কয়লা এপারে এনে বিভিন্ন কয়লা ডিপো এবং কমলাকান্দায় মজুদ করে বিক্রি করছে সবুজ সরদার (৩৬), খলিল মিয়া (২৮) ও জাহাঙ্গীর সরদার(৩৫) নামে বেশ কয়েকজন চোরাচালানী।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, চোরাচালানির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত দুইজনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version