//

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলতি ট্রাকের ধাক্কা, নিহত ১

6 mins read

ঝিনাইদহে সদরের হাটগোপালপুর এলাকায়  ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় কাইয়ুম  নামে এক ট্রাক চালাকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী কাঠ বোঝায় ট্রাকটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর এলাকায় পৌঁছালে বিকল হয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালকের সহকারী কাইয়ুম গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত কাইয়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সকালে উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের  গোয়ালপাড়া এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

ওসি মিজানুর রহমান জানান, সকাল ৮টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা মাগুরাগামী একটি বাস গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে বিপরীতদিক থেকে আসা টাইলসবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন।  ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version