////

দিরাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

4 mins read

দিরাই উপজেলার রাড়ইল গ্রামে দিরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্রসহ দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ রাত ৯টার দিকে গ্রামের তকবির মিয়া চৌধুরীর বাড়ী থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আজ সন্ধ্যায় গ্রামে আনু মিয়া চৌধুরী লোকজ ও সুমন চৌধুরীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে আমরা সেমাবাহিনীর একটি দলসহ গ্রামে অভিযান চালাই। এসময় আনু মিয়া চৌধুরীর পক্ষের তকবির মিয়া চৌধুরীর বাড়ী থেকে একটি সর্টগান, একটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় মারামারিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রধারীদের গ্রেফতার অভিযান চলছে। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version