

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সাড়ে ১৬ কেজি ওজনের ১১২ পিচ সোনারবার সহ ২ পাচারকারীকে আটক করে বিজিবি।
বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেক পোস্ট হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত হল কুমিল্লার দাউদকান্দির মনু মিয়ার ছেলে ওমর ফারুক ও চাঁদপুর জেলার মতলব উওর থানার কালিপুর বাজারের বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালি এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ১০টার দিকে আমড়াখালি চেকপোস্টের সামনে যশোর হতে বেনাপোলগামী পিকআপ ভ্যান তল্লাশির জন্য থামানো হয়।
পিকআপ চালকের পেছনে কেবিন বক্সের মধ্য বিশেষ কায়দায় রাখা সাড়ে ১৬ কেজি ওজনের ১শত ১২টি সোনার বার জব্দ করে তাদের আটক করা হয়। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকা। আটক ব্যক্তি সোনার বার গুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবির যশোর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী সোনাসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করন। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ও জব্দ সোনা ট্রেজারিতে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন।


