

৭ম ধাপে জৈন্তাপুর উপজেলা নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর মাঠে ছিলেন একে অপরের চির প্রতিদ্বন্ধি। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী ও প্রতিদ্বন্ধি প্রার্থী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সৌজন্য স্বাক্ষাতে মিলিত।

১১ ফেব্রæয়ারী শুক্রবার বাদ জুম্মা নিজপাট ইউপির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মো. ইন্তাজ আলী তার নিকটমত প্রতিদ্বন্ধি প্রার্থী মো. আব্দুল মালিক পাখির বাসায় সৌজন্য স্বাক্ষাৎ করেত যান। এসময় একে অপরের সাথে কুশল বিনিময় করেন। নির্বাচনের চির প্রতিদ্বন্ধি দুই ভাই নিজপাটের উন্নয়নে একে অপরের সহযোগীতার আশ্বাস ব্যক্ত করেন। স্বাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা মো. সাব্বির আহমদ, বিএনপি নেতা নূরুল হক, মুহিবুল হক প্রমুখ। নির্বাচিত প্রার্থী মো. ইন্তাজ আলী প্রতিদ্বন্ধি প্রার্থী মো. আব্দুল মালিক পাখি ভাইকে মিষ্টি মুখ করান।
মো. ইন্তাজ আলী ও মো. আব্দুল মালিক পাখি বলেন, আমরা একে অপরের ভাই। নির্বাচনে প্রতিদ্বন্ধি ছিলাম নির্বাচনের দিন পর্যন্ত এটা চিরায়িত নিয়ম। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে প্রতিদ্বন্ধিতাও শেষ। নিজপাটের উন্নয়ন নিয়ে আমরা ১৭ পরগনার ঐহিত্য ধরে রাখতে সম্প্রিতির বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে কাজ করে যাব।


