///

দেবর কর্তৃক ভাবী হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে আটক

8 mins read

সুনামগঞ্জে দেবর কর্তৃক ভাবী হত্যার ঘটনার একমাত্র পলাতক আসামী কানাইঘাট হতে র‌্যাব-৯ হাতে গ্রেফতার ৷
র‌্যাব-৯ সূত্রে যানাযায়, গত ০৯ মে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন মৌলিনগর এ জমি সংক্রান্ত পূর্ব বিরোধিতার জের ধরে দেবরের হাতে ভাবী সুলেখা বেগম আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় ১জনকে আসামী করে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় গত ১৪ মে হত্যা মামলা হয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি দেশব্যাপী আলোচনার ঝড় তুলে। যার প্রেক্ষিতে আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
১৫ মে রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ৪ টার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল সিলেট জেলার কানাইঘাট থানাধীন খুলুরমাটি গ্রামের জয়নাল মিয়ার বসতবাড়ি হতে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ জামালগঞ্জ থানার ৫নং ভীমখালী ইউপির চান্দবাড়ী গ্রামের মৃত আব্দুল মতিন এরছেলে মোঃ একরামুল হোসেন (৪০) গ্রেফতার করে।
উল্লেখ্য, জয়নাল মিয়ার ছেলে আশরাফ হোসেন আসামীর পূর্ব পরিচিত। উক্ত বিশ্বস্ততার সূত্রে আসামী নিজের হত্যা জনিত কর্মকান্ড গোপন রেখে জয়নাল মিয়ার বাড়িতে আশ্রয় গ্রহন করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীকে জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version