
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চলতি মৌসুমে বোরো জমির ধান কাটার জন্য সরকারিভাবে ভর্তুকি মুল্যে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) অলিদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ভেটেরিনারি সার্জন মবিন হাই, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ প্রমুখ। ওইদিন উপজেলার রাজাপুর গ্রামের কৃষক আবদুল কাদিরকে ভর্তুকি মুল্যে একটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
উপজেলায় ২০জন কৃষকের মধ্যে ভর্তুকির মাধ্যমে ২০টি কম্বাইন হারভেসরটার বিতরণ করা হবে।


