
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামুল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় আইন সহায়তা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি ধর্মপাশার উদ্যোগে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে উপজেলা পরিষদ গণ মিলনায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহ উদ্দিন আহমদ সভাপতিত্বে অ্যাডভোকেট ইকরাম হোসেনের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ইউএনও শীতেষ চন্দ্র সরকার, সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সফেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশতানসির বিল্লাহ, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল আদালতের অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরী প্রমুখ।


