

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল, সোনামড়ল, ধানকুনিয়া, জয়ধনা ও গুরমা হাওরের ফসলরক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্প কাজ গতকাল রবিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সরোজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খূশী মোহন সরকার।
তিনি এসব হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প কাজ পরিদর্শন কালে ফসলরক্ষা বাঁধের কাজের সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধায় প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, উপ-সহকারি প্রকৌশলী ও ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।


