/////

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

7 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হারেছ মিয়া (২৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬জুলাই) রাত সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ওই অটোরিকশা চালকের বাড়ি একই ইউনিয়নের বালিজুড়ী গ্রামে।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক হারেছ মিয়া (২৫) পাশের চকিয়াচাপুর গ্রামে তাঁর আত্বীয়ের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশাটি বুধবার রাত সাড়ে ১০ টার দিকে চার্জ করতে দেন।

রাত সোয়া ১২টার দিকে তিনি অটোরিকশাটি চার্জ হচ্ছে কী না পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় অটোরিকশা চালকের লাশটি ময়নাতদন্ত ছাড়াই তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version