
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি খাদ্য গুদামে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারি ন্যায্য মূল্যে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এই ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার।
এসময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সস্পাদক গোলাম আজহারুল ইসলাম সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, পাইকুরাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ ওইদিন উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের তালিকাভূক্ত কৃষক মুখলেছ মিয়া, আলমগীর পিকে ও নূরুল হুদার কাছ থেকে তিনটন করে ধান সংগ্রহ করা হয়। প্রতি কেজি ধান ৩০ টাকা দামে প্রত্যেক কৃষক সর্বনিম্ন তিন মণ ও সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। এই গুদামে একহাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১আগস্ট পর্যন্ত এই ধান স্যগ্রহ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ধর্মপাশা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. মিজানুর রহমান।


