////

ধর্মপাশায় হাওরের বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন

13 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আতলা হাওরের দীন ইসলাম (৪৬) নামের এক কৃষকের তিন কিয়ার ব্রি ২৮ধান কর্তনের মধ্য দিয়ে এ উপজেলায় বোরো জমির ধান কর্তনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়োছে।ওই কৃষকের বাড়ি উপজেলার বেখইজোড়া গ্রামে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে এই বোরো ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। এর আগে ওইদিন দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপজেলার আতলার হাওর পাড়ে গিয়ে উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে হাওরের বোরো ধানকর্তনের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন কৃষক দীন ইসলামের নিয়োজিত ধান কাটার শ্রমিকদের পাশাপাশি কাস্ত দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য তাঁরা বোরো জমির পাকা ধান কর্তন করেন।পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, মধ্যনগরের ইউএনও নাহিদ হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় এবার ৩১হাজার ৮৫২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। প্রতি কিয়ার (৩২শতক) জমিতে ধানের উৎপাদন হচ্ছে গড়ে ২০ থেকে ২২মণ।

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, এবার বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। তবে যৎ সামান্য জমির
ব্রি ২৮ধানে ব্লাস্ট রোগে সংক্রমণ দেখা দিয়েছে। এই জাতের ধান আবাদ বাদ দিয়ে অন্যান্য জাতের ধান আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যে এ উপজেলায় আবাদকৃত বোরো জমির ধান কর্তন করা সম্ভব হবে বলে আশা করছি।৷ বোরো জমির শতকরা ৮০ভাগ ধান পেকে গেলে তা দ্রুততম সময়ের মধ্যে কেটে ফেলার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার বলেন, কৃষকদের ধান কাটাজনিত যে কোনো ধরণের সমস্যা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদেরকে সর্বরকম সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version