//

ধর্মপাশার দুটি হাওরের ফসলরক্ষা বাঁধের পাঁচটি প্রকল্প কাজ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন

5 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল ও জয়ধনা হাওরের ফসলরক্ষা বাঁধের পাঁচটি প্রকল্প কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ ১(ধর্মপাশা-জামালগঞ্জ ও তাহিরপুর) আসানের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

গতকাল মঙ্গলবার দুপুর দেড়টা থেকে ওইদিন বিকেল পাঁচটা পর্যন্ত তিনি এসব প্রকল্প কাজ ঘুরে দেখেন। এ সময় নীতিমালা মেনে নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ঠ পিআইসিদের তিনি তাগিদ দেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী ও ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. মাঈন উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version