

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের ডোবাইল ও শয়তানখালী ফসলরক্ষা বাঁধের ৭টি প্রকল্প কাজ শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সরোজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) ঢাকা কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজন) শহীদুল ইসলাম।
নীতিমালা মেনে চলতি মাসের ২৮ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প কাজ শেষ করার জন্য তিনি সংশ্লিষ্ঠ প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবকে নির্দেশ দেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপসহকারি প্রকৌশলী ও ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।


