

মাদক নির্মুল, বাল্য বিয়ে, চোরচালান, ইটটিজিংসহ যাবতীয় অসামাজিক কার্যক্রম বন্ধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে আজ মঙ্গলবার (২২মার্চ)বেলা একটার দিকে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগর থানা পুলিশ এই সভার আয়োজন করে। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নূর নবী তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা ও মধ্যনগর থানার এসআই মাসুদ রানার সঞ্চালনে এই বিট পুলিশিং সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বংশীকুন্ডা উত্তর ইউপি সদস্য আবদুস ছাত্তার, মজিবুর রহমান প্রমুখ।

