

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন শাখার ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের একটি কক্ষে এ উপলক্ষে সংগঠনটির ধর্মপাশা উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি শরফরাজ আহমেদ খান পাঠান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তালুকদার স্বাক্ষরিত সংগঠনের প্যাডে মো. টিটু মিয়া তালুকদার কে আহ্বায়ক ও রাবেল সরকার কে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সেলবরষ ইউনিয়ন শাখার ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।


