ধর্মপাশায় অবৈধভাবে মাছ শিকার করায় একজনকে পাঁচদিনের কারাদণ্ড

6 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের পেছনে থাকা গুমাই নদের একটি ডোবার পানি তিনটি শ্যালোমেশিন দিয়ে সেচে তলা শুকিয়ে অবৈধভাবে মাছ শিকার করায় জামাল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিনটি শ্যালোমেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি পাশের নেত্রকোনার বারাহাট্ট্রা উপজেলার লামারবাড়ি গ্রামে। আজ বৃহস্পতিবার (২৪মার্চ) বিকেল চারটার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেদুয়ানুল হালিম এই আদালত পরিচালনা করেন।
সহকারি কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের পেছনে গুমাই নদে ১৫শতক পরিমাণ একটি ডোবা রয়েছে। ডোবার পানি গত দুইদিন ধরে সেচে এটির তলা শুকিয়ে মাছ শিকার করা হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ধর্মপাশা থানার একদল পুলিশ নিয়ে সেখানে অভিযাান গিয়ে ঘটনার সত্যতা পাই। অবৈধভাবে মাছ শিকারের সঙ্গে জড়িত থাকার দায়ে জামাল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা তিনটি শ্যালোমেশিন রইছ উদ্দিন নামের স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version