///

ধর্মপাশায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

8 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইউএনওর কার্যালয়ের কক্ষে বৃহস্পতিবার (২৬জানুয়ারি) বেলা ১২টার দিকে ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের সবকটি প্রকল্পে দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা, উপজেলার একমাত্র সরকারি গণপাঠাগারটি ও উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম দ্রুত চালুকরণ, হাওরের জীব বৈচিত্র রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, উপজেলা শিশু পার্কটি চালুকরণ, উপজেলা কেন্দ্রীয় গোরস্থান ও শ্মশাণ উন্নয়নকাজসহ নানাবিদ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূয়সী প্রশংসা করে নবাগত ইউএনও বলেন,আমি এখানে নতুন এসেছি। গণমাধ্যম কর্মীসহ উপজেলার সকল শ্রেণি পেশার মানুষজনদের প্রচেষ্ঠায় এই উপজেলাটি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, দপ্তর সম্পাদক সোহান আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ঈমাম হোসেন, শাকিন শাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version