ধর্মপাশায় ন্যাংটা বাবার মাজারে তিনদিনব্যাপী ওরস শুরু

5 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে হযরত মজনু শাহ নূরী (রহঃ) ওরফে ন্যাংটা বাবার মাজার শরীফে তিনদিনব্যাপী ৫১তম ওরস মোবারক আগামী কাল বৃহস্পতিবার (৭এপ্রিল) বাদ জোহর থেকে শুরু হচ্ছে। প্রতিবছর বৈশাখ মাসের ২৪,২৫ ও ২৬চৈত্র এই ওরস অনুষ্ঠিত হয়। ওরস অনুষ্ঠিত হওয়ার তিন থেকে চারদিন আগে ভক্ত আশেকানরা মাজার প্রাঙ্গণে কাফেলা তৈরি করে সেখানে থাকতে শুরু করেন। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ভক্ত আশেকানের সমাগম ঘটে।
আগামী শনিবার (৯এপ্রিল) গভীর রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ওরসের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তিনব্যাপী এই ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। তাই আইন শৃঙখলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version