//

ধর্মপাশায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেপ্তার

6 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর স্পীডবোট ঘাট থেকে গতকাল বৃহস্পতিবার (১ডিসেম্বর) বিকেলে ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কয়েকজন ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে গাঁজা নিয়ে স্পীডবোট যোগে পাশের জামালগঞ্জ উপজেলার মান্নান ঘাট থেকে ধর্মপাশার দিকে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে একদল পুলিশ নিয়ে উপজেলার মহদীপুর স্পীডবোট ঘাটে অভিযান চালিয়ে তিনটি ব্যাগের ভেতরে থাকা পলিথিনে মোড়ানো ২০ কেজি ওজনের গাঁজা উদ্ধার ও একটি অটোরিকশা আটক করা হয়। এ সময় তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

মাদকব্যবসায়ীরা হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর গ্রামের বাসিন্দা আমির আলী(৩০), এমরান হোসেন(১৯) ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের বাসিন্দা কামাল মিয়া(২০)। তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version