////

ধর্মপাশায় ৪০কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেপ্তার, থানায় মামলা

13 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা বাজারের লঞ্চঘাট থেকে সোমবার (৩অক্টোবর) সকাল ছয়টার দিকে ৪০কেজি গাঁজাসহ তুহিন মিয়া (২৮) ও ফাতেমা আক্তার (২৫) নামের দুইজন মাদকব্যবসায়ীকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বাদী ওই দুজনের বিরুদ্ধে ওইদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেছেন।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কংস নদীর তীর ঘেঁষে ধর্মপাশা বাজারের লঞ্চ ঘাটটির অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার দজনগর গ্রামের বাসিন্দা তুহিন মিয়া (২৮) ও একই উপজেলার বিঞ্চাহরি গ্রামের ফাতেমা আক্তার (২৫)দুজনই মাদকব্যবসায়ী। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে তারা দুটি লাগেজ ও দুটি কাপড়ের ব্যাগে করে ১৯টির পলিপ্যাকে কস্টেপ পেঁছানো ৪০কেজি গাঁজা নিয়ে রোববার (২অক্টাবর) রাত ১১টার দিকে সুনামগঞ্জ জেলা সদরের লঞ্চঘাট থেকে লঞ্চযোগে উপজেলার ধর্মপাশা বাজার লঞ্চঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন।

ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা আসার খবর পেয়ে ধর্মপাশা থানা ওসি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই লঞ্চঘাটে গিয়ে সমবেত হন। সুনামগঞ্জ জেলা সদর লঞ্চঘাট থেকে ছেড়ে আসা লঞ্চটি সোমবার সকাল পৌনে ছয়টার দিকে ধর্মপাশা বাজার লঞ্চঘাটে এসে উপস্থিত হয়।

সকাল ছয়টার দিকে দুটি লাগেজ ও দুটি কাপড়ের ব্যাগের ভেতরে থাকা গাঁজাসহ তুহিন ও ফাতেমাকে আটক করা হয়। পরে তাঁদের ব্যাগ ও লাগেজ তল্লাসী করে কস্টেপ দিয়ে ১৯টি প্যাকেট পেঁছানো ৪০কেজি ওজনের গাঁজা জব্দ করা হয়। পরে এ ঘটনায় ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ বাদী হয়ে ওই দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেন।

এই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তুহিন মিয়া ও ফাতেমা আক্তার নিজেদেরকে মাদকব্যবসায়ী বলে স্বীকার করেছেন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুটি লাগেজ ও দুটি কাপড়ের ব্যাগের ভেতর থেকে কস্টেপে ১৯টি পলিপ্যাক পেঁছানো ৪০কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ওই দুজন মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাদেরকে ঐদিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version