////

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত

7 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার (৩জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনাভাইরাসের পরীক্ষা করালে তাঁর শরীরের কোভিড ১৯পজেটিভ শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে , গত বৃহস্পতিবার সকালে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ সর্দি ও জ্বরে আক্রান্ত হন। গত রবিবার রাতে তিনি ঢাকা থেকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সরকারি বাসভবনের আসেন। সোমবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের পরীক্ষা করালে তাঁর শরীরের কোভিড ১৯পজেটিভ ধরা পড়ে। এর পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় থাকা সরকারি বাসভবনে তিনি অবস্থান করছেন। সেখান থেকেই তিনি স্বাস্থ্যবিধি মেনে দাপ্তরিক কাজকর্ম চালিয়ে আসছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহ বলেন,ঈদুল আজহার দিন সকাল থেকে আমি সর্দি জ্বরে আক্রান্ত। করোনাভাইরাসের পরীক্ষা করালে গত সোমাবর আমার শরীরের কোভিড ১০শনাক্ত হয়েছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছি। এখন শারীরিক অবস্থা অনকেটাই ভালো আছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version