///

ধর্মপাশা ও মধ্যনগরে ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য,পাঠদান ব্যাহত

7 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে করে এসব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠদান কার্যক্রম মারাত্মভাবে বিঘ্নিত হচ্ছে৷

ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে দুটি উপজেলায় ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ৫৫জন প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয় গুলোতে বিদ্যালয়ের সহকারি শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এতে করে বিদ্যালয় গুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, আমি মধ্যনগর উপজেলারও অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছি। প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় এই দুটি উপজেলার ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে খুবই সমস্যা হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version