/////

ধর্মপাশা ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

5 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শুক্রবার বিকেল তিনটার দিকে ধর্মপাশা ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

খেলায় মাস্টারবাড়ী নিউ জেনারেশন স্পোটিং ক্লাবকে ৮উইকেটে হারিয়ে মোজাম্মেল হোসেন রোকন স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ২৪ ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন জেমস আলম। সেরা ব্যাটস ম্যান ও বোলার হন রাব্বুর রাহীম ওরফে নিউ শাকিব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ চন্দন খান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন, ধর্মপাশা মাস্টারবাড়ী ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version