////

ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক গণসংযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

4 mins read

ময়মনসিংহ প্রতিনিধি :: বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। নিরপেক্ষ এবং সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে আহ্বান জানিয়ে বলেন, আমি এবং আমার দল আপনাদের সহযোগিতা করবো। কিন্তু কোন মবের কাছে, অসত্যের কাছে, মিথ্যার কাছে বা কোন ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না। পরে তিনি জনগণকে ধানের শীষে ভোট দিয়ে ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার আহ্বান জানান।

তিনি আজ (বৃহস্পতিবার) সকালে ময়মনসিংহের ধোবাউড়া এরশাদ বাজারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। এর আগে তিনি বিভিন্ন এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version