
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও ক্বওমি মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজাদ দীনি এদারায়ে ত্বালিম বাংলাদেশের অধীনে ২০২৩ ঈসায়ী সনে নওয়াগাঁও ক্বাদিরিয়া হান্নান ফেরুজা মাদরাসার নুরানি ৩য় বর্ষের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অসামান্য ভাল ফলাফল করায় তাদের সংবর্ধনা দিয়েছেন মাদরাসা পরিচালনা কমিটি।
শনিবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মজর আলীর সভাপতিত্ব ও মাদরাসার মুহতামিম মাওলানা নেছার আহমদের পরিচালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল জব্বার, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সাবেক মেম্বার লুৎফুর রহমান, মনোহর আলী, দৌলতুর রহমান, দুলু মিয়া, মাদরাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ, হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা জাকারিয়া আহমদ। এসময় কৃতি শিক্ষার্থী সামিয়া বেগম, জাকারিয়া আহমদ, শেখ মো. আব্দুল্লাহ, ইয়াসমিন জান্নাত হাজেরা, ফাহাদ আহমদ, সুলেমান আহমেদ, আফরিন মেহনাজ ওজিহা ও সাদিয়া ইয়ামিনকে ক্রেষ্ট প্রদান করা হয়।


