////

নগদ টাকা সহ ৫ জন জুয়াড়ী গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ

6 mins read

নগদ টাকা সহ ৫ জন জুয়াড়ী গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ বুধবার দিবাগত রাতে (২৬ এপ্রিল) কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকায় এসআই (নিঃ) গোপেশ দাসের নেতৃত্বে এএসআই (নিঃ) বজলুল হুদা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জুয়া খেলার অপরাধ করায় ৫জন জুয়াড়ীকে আটক করে ৷ তারা হল কোম্পানীগঞ্জ থানার পশ্চিম টুকেরগাঁও গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে মো. হোসেন মিয়া (৩৫), টুকেরগাঁও গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (২৫), মো. আলী আকবরের ছেলে মো. জসিম উদ্দিন (৩২), মোঃ শুক্কুর মিয়ার ছেলে মোঃ রুস্তম আলী (৩৪), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার মানিকপুর গ্রামের সজল শর্মা (৩৮)।

অভিযান পরিচালনা কালে তাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত তাস, নগদ ৪ হাজার ৩৭০ টাকা এবং গাফলা খেলার গুটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ৫জন জুয়াড়ীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version