//

নানা আয়োজনে আটপাড়ায় বাংলা নববর্ষ উদযাপন

6 mins read

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি :: নেত্রকোণার আটপাড়ায় নানা আয়োজনে বাঙালির বর্ষবরণ উৎসব বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে শুক্রবার পহেলা বৈশাখ সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে বাংলা নববর্ষ এবং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খান সোহাগ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version